প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৩:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ণ
যশোরে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ

আহ্বান নিউজ:
গার্মেন্টসসহ সব শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং শ্রমিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সম্পাদক তসলিম-উর-রহমান। এতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে বর্তমান মজুরিতে শ্রমিকদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ ন্যায্য মজুরির দাবিতে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা নির্যাতন ও গ্রেপ্তারের শিকার হচ্ছেন।
সমাবেশ থেকে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে গার্মেন্টসসহ সব শ্রমিকের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫