প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৬, ২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ণ
নড়াইলে মারধরে আহত যশোরের যুবকের মৃত্যু

আহ্বান নিউজ:
নড়াইলের তুলারামপুর ব্রিজের পাশে মারধরে গুরুতর আহত যশোরের বাঘারপাড়ার যুবক হাবিবুর রহমান (২৫) মারা গেছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে যশোরে ফেরার পথে তাঁর মৃত্যু হয়। হাবিবুর বাঘারপাড়া উপজেলার খলশী গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
জানা যায়, গত বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে তুলারামপুর ব্রিজের পাশে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। তবে আর্থিক অসচ্ছলতার কারণে চিকিৎসা চালিয়ে যেতে না পেরে রোববার তাঁকে যশোরে ফিরিয়ে আনা হচ্ছিল। পথে দুপুর দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।
- মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারা ও কী কারণে তাঁকে মারধর করেছে, তা জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫