প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩১, ২০২৬, ২:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১২:৪৩ অপরাহ্ণ
যশোরে এনসিপির যুগ্ম আহ্বায়ক রিপনকে শোকজ

আহ্বান নিউজ:
সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যশোর জেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইউসুফ আলী রিপনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক নোটিশে তঁার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ইউসুফ আলী রিপনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র ও সাংগঠনিক শৃঙ্খলাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের আগে তঁাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। এ জন্য নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যাসহ লিখিত জবাব সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং দলের কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫