প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
যশোরে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে যুবক আটক,পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নে গভীর রাতে বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে মিজানুর রহমান মিন্টু (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার দিকে কোতোয়ালি থানার রামনগর ইউনিয়নের সিরাজ সিংহ এলাকার মতিয়ার রহমানের বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন মিজানুর রহমান মিন্টু। এসময় বাড়ির লোকজন ও স্থানীয়রা বিষয়টি টের পেয়ে তাঁকে আটক করেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে সদর থানার মোবাইল ডিউটির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে শুক্রবার বেলা আনুমানিক ১১টার দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
আহত মিজানুর রহমান মিন্টু যশোরের মনিরামপুর উপজেলার মথুরাপুর গ্রামের আলাউদ্দীন গাজীর ছেলে। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫