প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
যশোর সীমান্তে ২২ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক

আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১১৫ বোতল নেশাজাতীয় কাশির সিরাপসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল উইনসেরেক্স কফ সিরাপ, ১৯১টি শাড়ি, তিনটি থ্রি-পিস, একটি কম্বল, ১০৩টি চাদর, ফুচকা, কিসমিস, ৪৬০টি চকলেট ও ৩৭৩টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫