প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
উপশহর বি-সি ব্লক বাজার কমিটির নির্বাচন ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

আহ্বান নিউজ:
যশোর উপশহর বি-সি ব্লক বাজার কমিটির দ্বি-বার্ষিক নির্বাচনে ফুয়াদ আহম্মেদ সভাপতি ও নূর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষ্যে বৃহস্পতিবার (অক্টোবর) সকাল ১১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপশহর আদর্শ বহুমূখী মাদ্রাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৩৯ ভোটারের মধ্যে ১৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ফুয়াদ আহম্মেদ (৭৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শামিম খান মেজো পেয়েছেন (৬৪) ভোট। সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম (৫৪) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সফিকুল ইসলাম সুমন পেয়েছেন (৪৯) ও মীর আলী আক্তার ফারুক পেয়েছেন (৩২) ভোট।
সহসভাপতি পদে মহিউদ্দিন আহমেদ মঈন (১১৭) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মনিরউজ্জামান মনির পেয়েছেন (১৭) ভোট। সাংগঠনিক সম্পাদক পদে জাফর ইকবাল ((৮৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নিয়াজ আহমেদ পেয়েছেন (৪৫) ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম, কোষাধ্যক্ষ নাসিম উদ্দীন, প্রচার সম্পাদক মাসুদ আহমেদ খান, নির্বাহী সদস্য এরশাদ আলী গুড্ডু, আবু তাহের, আমিরুল হক ও ফারুক হোসেন।
প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আহসান হাবিব। তাকে সহযোগিতা করেন কুতুব উদ্দীন, আজিজুর রহমান ও তৈয়েব আলী।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫