প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ণ
যশোর মোল্লাপাড়া কবরস্থানের পাশ থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তু উদ্ধার

আহ্বান নিউজ:
যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া কবরস্থানের পাশের একটি ফঁাকা জায়গা থেকে ককটেল সাদৃশ্য দুটি বস্তুর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) কবরস্থানের উত্তর পাশে টিটু শেখের জায়গা থেকে উদ্ধার করা হয়।
ওই এলাকার ডিফেন্স পার্টির নেতা দেলোয়ার হোসেন দিলু বলেছেন, কবরস্থানের উত্তর পাশে হিটু মোল্লার ফঁাকা জায়গায় বালির ব্যবসা করেন জাকির হোসেন ও গোলাম মোস্তফা নামে দুই ব্যক্তি। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে জাকির হোসেন একটি পলিথিন ব্যাগ দেখতে পান। তখন ব্যাগটি বাম পা দিয়ে সরিয়ে দিলে ভেতর থেকে লাল রং এর স্কসটেপ মোড়ানো একটি এবং কালো টেপ মোড়ানো আরেকটি ককটেল সাদৃশ্য বস্তু বের হয়ে আসে। সে সময় তারা আশে পাশের লোকদেরকে জানিয়ে পুলিশের সংবাদ দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় ককটেল দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোতোয়ালী থানার এস আই বককর আলী জানিয়েছেন, এলাকার লোকজন ককটেল সাদৃশ্য বস্তু দুটি দেখে সংবাদ দিলে তারা ঘটনাস্থালে যেয়ে উদ্ধার করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫