প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
যশোর চৌগাছায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় সুফিয়া বেগম (৫৫) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের মারুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত মিয়ারাজ আলীর স্ত্রী।
পরিবার সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও ছেলেকে বিদেশে পাঠানোর জন্য নেওয়া ঋণের দেনা নিয়ে মানসিক চাপে ছিলেন সুফিয়া বেগম। বুধবার দুপুরে পরিবারের সদস্যরা রান্নাঘরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫