প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১:১১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ণ
সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র চলছে: যশোরে যুবদলের সমাবেশে নয়ন যশোরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আহ্বান নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনে যশোরে পালিত হয়েছে।
এ উপলক্ষে বিকালে যশোর টাউনহল ময়দানে আয়োজন করা হয় যুব সমাবেশের। জেলা যুদলের আহবায়ক এম তমাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সমাবেশে বক্তৃতা করেন যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফ হোসেন, মোস্তফা আমির ফয়সাল, কামরুজ্জামান বাপ্পী, কবির হোসেন বাবু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, দীর্ঘ ফ্যাসীবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের পর জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছে। এই আনন্দে আত্নহারা হয়ে বেপরোয়া জীবন যাপনের কোন সুযোগ নেই। সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথের সকল অপশক্তিকে রুখে দিতে সজাগ থাকতে হবে। বিএনপি কোন অপশক্তিকেমাথা চাড়া দিয়ে দেশকে অশান্ত করতে দিবে না। একই সাথে বিএনপি কোন অপরাধীদে ছাড় দেওয়ার সংস্কৃতিতে বিশ্বাস করে না।
বিএনপিতে কোন অপরাধীদের আশ্রয় হবে না। জনগণের পক্ষে কাজ করে জনগণের হৃদয় জয় করতে হবে।
সরকারকে যারা পরিকল্পিত ভাবে ব্যর্থ করার চক্রান্তে ব্যস্ত তাদের কে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা। আমদের কাজ হচ্ছে সরকারকে সহায়তা করা। সরকারের পক্ষে যে যেখানে দায়িত্বপালন করছেন তাদের কে সহায়তার মাধ্যমে সরকারকে সফল করা।
এর ব্যতয় ঘটলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫