প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৪:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা

প্রেস বিজ্ঞপ্তি :
প্রেস ক্লাব যশোরের সাবেক সভাপতি ও দৈনিক কল্যাণের সম্পাদক একরাম-উদ-দ্দৌলা অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় নেওয়া হয়। পরে বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. আব্দুর রশীদের তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
একরাম-উদ-দ্দৌলার ছেলে ও দৈনিক কল্যাণের ভারপ্রাপ্ত সম্পাদক এহসান-উদ-দ্দৌলা মিথুন জানান, বর্তমানে তাঁর শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। তবে আপাতত ভয়ের কিছু নেই। তিনি তাঁর বাবার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, একরাম-উদ-দ্দৌলার অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম। এক বিবৃতিতে তাঁরা তাঁর আশু সুস্থতা কামনা করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫