প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ণ
যবিপ্রবির বিএমবি বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত

আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গ্যালারিতে কেক কাটা, ফুল ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
বিএমবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিনসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫