প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ণ
যশোর সিপিবি কার্যালয়ে হামলার চেষ্টাসহ মব সন্ত্রাসের নিন্দা লাল মশালের

আহ্বান নিউজ:
সিপিবির মিছিলে হামলা ও কার্যালয়ে হামলার চেষ্টাসহ সাম্প্রতিক বিভিন্ন মব সন্ত্রাসের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘যশোরের লাল মশাল’।
সোমবার (২৬ অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ দাফনে বাধা, বাউলদের ওপর হামলা এবং প্রতিবাদ সমাবেশ থেকে সাবেক ছাত্র ইউনিয়ন সভাপতি দীপক শীলকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে সিপিবির মিছিলে হামলার ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনায় রাজনৈতিক পরিচয়ে হামলা, ধর্মের নামে সন্ত্রাস ও ভিন্নমত দমনের প্রবণতা প্রকাশ পেয়েছে বলে দাবি সংগঠনটির।
বিবৃতিতে আরও বলা হয়, মব সন্ত্রাস ও রাজনৈতিক দমন-পীড়ন বন্ধে হামলাকারীদের চিহ্নিত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণতান্ত্রিক সমাবেশ, মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় রাষ্ট্রের কার্যকর ভূমিকা দাবি করা হয়।
এ সময় মব সন্ত্রাস, রাজনৈতিক দমন-পীড়ন ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে ছাত্র-যুবক, শ্রমিক-কৃষক, বুদ্ধিজীবী ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায় ‘যশোরের লাল মশাল’।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫