প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ণ
মনিরামপুরে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড

আহ্বান নিউজ:
যশোরের মনিরামপুরে মাদক সেবনের দায়ে মো. তরিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে মনিরামপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল আহাদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম মনিরামপুর উপজেলার শ্যামকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। এর আগে মাদক সেবনরত অবস্থায় তাঁকে আটক করে মনিরামপুর থানা পুলিশ।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ড ও জরিমানা করেন। দণ্ডপ্রাপ্ত যুবককে প্রয়োজনীয় কাগজপত্রসহ পুলিশ পাহারায় যশোর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫