প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ১২:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৬, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেনসহ ছয় দফা দাবিতে যশোরে প্রতীকী রেল অবরোধ আজ

আহ্বান নিউজ
বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন ও দর্শনা-যশোর-ঢাকা ট্রেন চালুসহ ছয় দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি। দাবির পক্ষে মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টায় যশোর কালেক্টরেট চত্বরে প্রতীকী রেল অবরোধ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি।
কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেলমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এতে বেনাপোল-যশোর-ঢাকা প্রভাতী ট্রেন ও দর্শনা-যশোর-ঢাকা ট্রেন চালুসহ ছয় দফা দাবি তুলে ধরা হবে।
কর্মসূচিতে সর্বস্তরের যশোরবাসীকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫