
আহ্বান নিউজ:
যশোরের চৌগাছায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তানভির হোসেন (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানভির উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের কাঁকুড়িয়া নওদাপাড়া গ্রামের তারেক হোসেনের ছেলে। শিশুটির চাচা মুকুল হোসেন জানান, ঠান্ডাজনিত শ্বাসকষ্ট শুরু হলে তাকে প্রথমে চৌগাছা সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
একমাত্র শিশুসন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।