প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৬, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ণ
যশোর বেনাপোলে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার দুইপা ভাঙল অবস্থা আশঙ্কাজনক

আহ্বান নিউজ:
যশোরের বেনাপোলে ট্রেনের ধাক্কায় আয়রন নেছা (৭০) নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টার দিকে ভবেরবেড় রেলস্টেশনের প্রায় ২০০ মিটার দূরে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
আয়রন নেছা ভবেরবেড় গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী। অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তাঁর দুই পা ভেঙে যায় এবং মুখমণ্ডলে আঘাত লাগে।
স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বিকেলের উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫