প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
যশোর বাঘাররপাড়ায় মুদির দোকানে চুরি

আহ্বান নিউজ:
যশোরের বাঘারপাড়া উপজেলার আল্লাইপুর মোড় এলাকায় একই রাতে একটি মুদি দোকান, একটি চালকল ও একটি সেচপাম্প থেকে মালামাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৬টার মধ্যে যেকোনো সময় এসব চুরি হয় বলে জানা গেছে।
চোরেরা আল্লাইপুর মোড়ের পাশে মিঠুনের মুদি দোকানের তালা কেটে একটি এলইডি টিভি, নগদ সাত হাজার টাকা, সিগারেটসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
একই রাতে আবদুল লতিফের চালকলের ঘরের তালা কেটে স্টার্টার সুইচবোর্ডসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হয়। এ ছাড়া সাইফুল ইসলামের সেচপাম্প থেকে স্টার্টার সুইচবোর্ড ও বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
একই রাতে কাছাকাছি তিনটি স্থানে চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫