প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৬, ৯:৫৭ পূর্বাহ্ণ
যশোরে পূর্বশত্রুতার জেরে যুবককে পিটিয়ে জখম

আহ্বান নিউজ:
যশোর শহরের শংকরপুর বটতলা এলাকায় পূর্বশত্রুতার জেরে ইয়াসিন (২৬) নামে এক যুবককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ইয়াসিন শংকরপুর বটতলা এলাকার বাহার আলীর ছেলে। অভিযোগ অনুযায়ী, স্বাধীন (২৫), মুরাদ (৪৫)সহ অজ্ঞাতনামা ৫-৬ জন তাঁর বাড়িতে গিয়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন ইয়াসিনের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫