প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ণ
যশোরে আরমান আলীকে হুইলচেয়ার উপহার দিল আল মামুন ফাউন্ডেশন

আহ্বান নিউজ:
যশোর শহরের বারান্দি মাঠপাড়া এলাকার চলাচলে অক্ষম মোঃ আরমান আলীর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে আল মামুন ফাউন্ডেশন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের সহযোগিতায় এবং আল মামুন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আরমান আলীর বাড়িতে হুইলচেয়ারটি পৌঁছে দেওয়া হয়।
এ মানবিক কার্যক্রমের নেতৃত্ব দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. শাকির আহমেদ শুভ্রসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার রানা, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, নগর বিএনপির দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু, সাবেক কাউন্সিলর আইরিন পারভিন ডেইজী এবং ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুল বারী কাকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এ উদ্যোগের মাধ্যমে চলাচলে অক্ষম আরমান আলীর দৈনন্দিন চলাফেরায় কিছুটা স্বস্তি আসবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। মানবিক সহায়তার এ ধরনের কার্যক্রম অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫