প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন

আহ্বান নিউজ:
যশোর রেলস্টেশন মাদ্রাসায় ৭৬তম বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার রাতে মাদ্রাসা প্রঙ্গণে ওয়াজ মাহফিল সম্পন্ন হয়। এতে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুর মাদ্রাসার মহাপরিচালক হযরত মাওলানা সালাহ উদ্দীন।
যশোর রেলস্টেশন মাদ্রাসার মুহাতামিম হাফেজ মাওলানা আনোয়ারুল করিম যশোরীর সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন ঢাকার রামপরা দারুল উলুম মাদ্রাসার মুহাতামিম ও শায়খুল হাদীস হযরত মাওলানা ইয়াহইয়া মাহমুদ, খুলনার ডুমুরিয়া মাদ্রাসার মুহাদিস মুফতি ফখরুল হাসান যশোরী, ঢাকা মারকাযুন নুর মাদ্রাসার মুহাতামি হযরত মুফতী রেজওয়ান রফিকী ও যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি, হামিদপুর জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার মুহাতামিম হযরত মাওলানা মুফতী মুজিবুর রহমান।
ওয়াজ মাহফিলে কুরআন ও হাদিসের উপর বিশদ আলোচনা করা হয়। কুরআন ও হাদিসের ভিত্তিতে জীবন গড়ার পরামর্শও দেওয়া হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫