প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ণ
যশোর সীমান্তে ৪ লাখ ৫৭ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

আহ্বান নিউজ:
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রিপিস, কম্বল, কসমেটিকসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল দল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ৪৫টি শাড়ি, একটি থ্রিপিস, দুটি টি-শার্ট, ১১টি কম্বল, এক প্যাকেট ফুচকা, ১৫১টি চকলেট, সাত প্যাকেট খৈনি ও ১২৩টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৫৭ হাজার টাকা।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫