প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৮:৫৮ পূর্বাহ্ণ
যশোর চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ তিন মাসের জন্য স্থগিত

আহ্বান নিউজ:
যশোরের চৌগাছা কাঁচাবাজারে ইজারাভুক্ত দোকান থেকে ব্যবসায়ী মো. আব্দুল আজিজকে উচ্ছেদের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ১৪ অক্টোবর হাইকোর্ট বিভাগের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতের নথি অনুযায়ী, বাজারের ১২৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ইজারাভুক্ত দোকান থেকে আব্দুল আজিজকে উচ্ছেদের জন্য গত ২৪ মে নোটিশ জারি করা হয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট করেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন বলে জানান আইনজীবী অ্যাডভোকেট শেখ আবু মুসা মুহাম্মদ আরিফ।
এদিকে কাঁচাবাজারে মডেল মসজিদ নির্মাণকাজের ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছেন ইজারাদার আতিকুর রহমান লেন্টু।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫