আহবান নিউজ:
যশোরে সড়ক দুর্ঘটনায় হোসাইন (১৭) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছে| তিনি মথরাপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে| শুক্রবার বিকেলে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে|
নওয়াপাড়া হাইওয়ে থানা সূত্র জানায়, শুক্রবার বিকেলে হোসাইন জামতলা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল| জামতলা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তার বাইসাইকেলে ধাক্কা দেয়| এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| নওয়াপাড়া হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করে|
থানার সহকারী উপপরিদর্শক জুয়েল জানান, ঘাতক ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে| এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে|