
আহ্বান নিউজ:
যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় হযরত আলী (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোগা ইউনিয়ন শাখার স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার পাঁচভূলাট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, বুধবার (১৪ অক্টোবর) তাঁকে পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।