
আহ্বান নিউজ:
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে যশোরে ই-সিগারেট, ডেপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ তামাকবিরোধী জোটের পক্ষে প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থা (পিযেএস) ও পোফ সংস্থার যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন এনডিসি মো. তাওমীদ হাসান।
এ সময় প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার পরিচালক কাজী মো. জামিউল ইসলাম ডাবলু ও পোফ সংস্থার নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।