হারুন অর রশীদ:
"অভিন্ন লক্ষ্য, উন্নত বিশ্ব,সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি" প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে উদযাপিত হয়েছে বিশ্ব মান দিবস| দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়|
এতে সভাপতিত্ব করেন বিএসটিআই যশোরের উপপরিচালক প্রকৌশলী আসলাম শেখ| এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ| বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন,যশোর চে¤^ার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান|
প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাখাওয়াত হোসেন| অনুষ্ঠানে উপস্থাপনা করেন উর্মি রহমান|