প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
যশোর মণিরামপুরে ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

আহ্বান নিউজ:
যশোরের মণিরামপুরে আছিয়া খাতুন (৬৭) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হাকোবা গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আছিয়া খাতুন ওই গ্রামের মৃত সাজ্জাদ গাজীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। সোমবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়াদাওয়া শেষে তিনি নিজের ঘরে ঘুমাতে যান। রাতে কোনো এক সময় ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে তাঁর ছেলে মুক্তার আলী মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে নিচে নামান। ততক্ষণে তাঁর মৃত্যু হয়।
মণিরামপুর থানা-পুলিশ জানিয়েছে এ ঘটনায় একটি সাধারণ অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫