প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১২, ২০২৬, ৯:৩০ পূর্বাহ্ণ
যশোরে ডিবির পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ আটক ২

আহ্বান নিউজ:
যশোরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দুটি অভিযানে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ও বিকেলে শার্শা উপজেলার নিজামপুর বাজার এলাকা এবং যশোর-ঝিনাইদহ মহাসড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে শার্শার নিজামপুর বাজারসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে ইকবাল হোসেন (৩৩) নামের এক ব্যক্তিকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি শার্শার রামচন্দ্রপুর দক্ষিণপাড়ার বাসিন্দা।
অন্যদিকে, বিকেল ছয়টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের ছাতিয়ানতলা এলাকায় একটি গ্যারেজের সামনে থেকে শরিফুল ইসলাম (২৯) নামের আরেক ব্যক্তিকে ১৮০ পিস ইয়াবাসহ আটক করে ডিবির একটি দল। তিনি যশোর শহরের খালধার রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫