প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
যশোর নিউটাউন ইনস্টিটিউট: উপশহরের শিক্ষায় সম্ভাবনাময় প্রতিষ্ঠান

আহ্বান নিউজ:
যশোরের উপশহরে শিশুদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখছে নিউটাউন ইনস্টিটিউট। ১৯৯৬ সালের ১ নভেম্বর অ্যাডভোকেট হাবিবুর রহমান হবির নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। এলাকার শিশুদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।
প্রতিষ্ঠানটিতে একটি লাইব্রেরি রয়েছে। নিউটাউন ইনস্টিটিউট ও উপশহর লাইব্রেরি যৌথভাবে জাতীয় দিবস পালন, কবিতা পাঠ, দেয়ালপত্রিকা প্রকাশ ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে। এতে এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ বাড়লেও স্কুলের জমি বরাদ্দের বিষয়টি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বর্তমানে ডা. ওহিদুজ্জামান আজাদের সভাপতিত্বে নয় সদস্যের কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। প্রতিষ্ঠানটির উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫