প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
পর্তুগালে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র যশোর সিআইডির
আহ্বান নিউজ:
ইউরোপের দেশ পর্তুগালে পাঠানোর প্রলোভন দেখিয়ে ১ কোটি ৩০ লাখ টাকা আত্মসাতের মামলায় আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপরাধে জড়িত থাকার তথ্য না পাওয়ায় আরও দুজনকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
সম্প্রতি যশোর আদালতে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির পরিদর্শক কাজী কামাল হোসেন। মামলার বিবরণ অনুযায়ী, যশোরের চৌগাছার সলুয়া গ্রামের শাহজাহান আলীসহ কয়েকজনকে পর্তুগালে ভালো কাজের প্রলোভন দেখিয়ে জনপ্রতি ১৮ লাখ টাকা করে মোট ১ কোটি ৩০ লাখ টাকা নেওয়া হয়। পরে তাঁদের ভারতের দিল্লিতে নিয়ে পর্তুগালের জাল ভিসা ও ওয়ার্ক পারমিট দিয়ে দেশে ফেরত পাঠানো হয়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫