প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
যশোরে দা দিয়ে ঘাড়ে কোপ, এক ব্যক্তি আহত

আহ্বান নিউজ:
যশোর সদর উপজেলার ফতেপুরে দা দিয়ে ঘাড়ে কোপ দিয়ে শিবু বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত আটটার দিকে ফতেপুর ইউনিয়নের চাঁনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শিবু বিশ্বাস ওই গ্রামের মৃত অনিল বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত আটটার দিকে নিজের বাড়ির পাশে সুশান্তের বাড়ির সামনে অবস্থান করছিলেন শিবু। এ সময় একই গ্রামের গৌতম (৩০) পেছন দিক থেকে দা দিয়ে তাঁর ঘাড়ে কোপ দেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর কাটা জখম হন।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাত ৮টা ৪০ মিনিটের দিকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫