প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
যবিপ্রবিতে তারামন বিবি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

আহ্বান নিউজ:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক তারামন বিবি হলে তিন দিনব্যাপী ‘অন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ শুরু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় হল প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসানসহ হল প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ক্যারম, দাবা, বাস্কেটবল নিক্ষেপ, টেবিল টেনিস, লুডু ও ব্যাডমিন্টন ইভেন্টে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নিজেদের দক্ষ করে তুলতে হবে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫