প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমানের মৃত্যুতে জেইউজের শোক

প্রেস বিজ্ঞপ্তি :
প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট আইনজীবী তৌহিদুর রহমান (৯০) সোমবার (৫ অক্টোবর) ভোরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে জেইউজের সভাপতি সাজেদ রহমান ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫