প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১১:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

আহ্বান নিউজ:
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৪ অক্টোবর) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।
আটক করা মালামালের মধ্যে রয়েছে ২৬টি শাড়ি, ১টি কম্বল, ৫০০ গ্রাম জিরা, ২টি হরলিক্স, ১ হাজার ৬৮ প্যাকেট বিস্কুট এবং ১১১টি কসমেটিকস সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৯ হাজার ৪০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫