প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১২:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
যশোরে পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

আহ্বান নিউজ:
যশোরে বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) থেকে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ জেলা এবং ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পরীক্ষার্থীদের নিয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) এবং বিকেল ৩টায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতির পরীক্ষা নেওয়া হয়।
যশোর কেন্দ্রের পরীক্ষা পরিচালনা করেন খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট/অপারেশনস) শেখ জয়নুদ্দীন, পিপিএম-সেবা।
এ সময় যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫