
আহ্বান নিউজ:
যশোরে চাকু দেখিয়ে রাতুল হোসেন (১৮) নামে এক গাড়ির হেলপারের কাছ থেকে ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় চাকুর আঘাতে তাঁর ডান হাতের আঙুল সামান্য জখম হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কোতোয়ালি থানার ফতেপুর আমবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাতুল হোসেন ভাইনা গ্রামের আতিয়া রহমানের ছেলে। তাঁর অভিযোগ, ঘোপ-তারাগঞ্জ এলাকার রাজু (৩০) তাঁকে ডাক দিয়ে চাকু দিয়ে আঘাত করার ভয় দেখান। একপর্যায়ে তাঁর পকেটে থাকা ৪ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যান। এ সময় চাকুর হালকা আঘাতে তাঁর ডান হাতের আঙুলে জখম হয়।
পরে রাতুল নিজেই চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।