প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ণ
যশোরে বিষপানে যুবকের আত্মহত্যা

আহ্বান নিউজ:
যশোরের ঝিকরগাছায় বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় সাজু হোসেন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পারিবারিক কলহের জেরে বাড়ির সবার অগোচরে বিষপান করেন সাজু। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
শনিবার (৩ অক্টোবর) ভোর ৫টার দিকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সাজু হোসেন ঝিকরগাছা উপজেলার ২ নম্বর মাগুরা ইউনিয়নের মিশ্রি দেয়ারা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫