প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ১:০৮ অপরাহ্ণ
মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘেরকর্মীর মৃত্যু

আহ্বান নিউজ:
যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউসুফ আলী (৪০) নামে এক ঘেরকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী গোবিন্দপুর গ্রামের মৃত রজব আলী মোড়লের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গোবিন্দপুর গ্রামের কবির হোসেনের ঘেরে মোটরের সাহায্যে পানি তুলছিলেন ইউসুফ আলী। এ সময় অসাবধানতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর থানার পুলিশ জানিয়েছে, এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫