প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ণ
যশোরে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ সভাপতিসহ দুজন আটক

আহ্বান নিউজ:
যশোরে নাশকতার পৃথক মামলায় বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি রইচ ইসলাম লাবিবসহ দুজনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বুধবার রাতে শহরের পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক অপর ব্যক্তি হলেন শহরের ষষ্ঠীতলা এলাকার রফিক গাজীর ছেলে রানা আহমেদ সোহাগ।
পুলিশ জানায়, বুধবার রাতে নিজ বাড়ি থেকে সোহাগকে আটক করা হয়। গত বছরের ১৩ নভেম্বর উপশহর এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
অন্যদিকে, বাঘারপাড়া উপজেলার মহিরন গ্রামের জহুরুল ইসলাম বিপুলের ছেলে রইচ ইসলাম লাবিবকে ঘোপ জেল রোড এলাকা থেকে আটক করা হয়। পরে ২০২৪ সালের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করলে বিচারক দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫