প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৩০, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
যশোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবতীর মৃত্যু

আহ্বান ডেস্ক:
যশোরের ঝিকরগাছায় রাইস কুকারে রান্না করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্যামলী (২৫) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ছুটিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শ্যামলী ওই গ্রামের জামাল হোসেনের মেয়ে। স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে বিকেল ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫