প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৮:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ণ
যশোরে ডিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৪

আহ্বান নিউজ:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক তিনটি অভিযানে ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপ ও ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেলার চৌগাছা ও কোতোয়ালি থানা এলাকায় এসব অভিযান চালানো হয়।
ডিবি পুলিশ জানায়, রাত দশটার দিকে চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগরবনি রোডের পুড়াপাড়া জলির মোড় থেকে নুরুজ্জামান (৩২)কে ৪০ বোতল উইন সেরেক্স কফ সিরাপসহ আটক করা হয়।
এরপর রাত পনি এগারোটার দিকে সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের একটি পাকা রাস্তা থেকে সোহাগ হোসেন (৪০) ও বিপুল হোসেন (৪৩)কে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই রাতে একই দিন রাত নয়টার দিকে নাজির শংকরপুর চাতালের মোড় এলাকা থেকে আশরাফুল ইসলাম ওরফে বিপুল (২৫)কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
ডিবি পুলিশের দাবি, আটক চারজন মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। আটক ব্যক্তিদের মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আদালতে পাঠানো হয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫