প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:৩৫ পূর্বাহ্ণ
মনিরামপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

আহবান নিউজ :
যশোরের মনিরামপুরে বিশেষ অভিযান চালিয়ে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার শ্রীপতিপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে মো. ফারুক হোসেন (৪৩)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে মনিরামপুর থানার ঝাঁপা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) আমিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কোমলপুর বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় ফারুক হোসেনকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ৬২ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ পিস উইনক্রেক্স কফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সাতক্ষীরা-ন-১১-০১০৪ নম্বরের একটি পিকআপও জব্দ করা হয়।
এ ঘটনায় মনিরামপুর থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫