প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৯, ২০২৬, ৯:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
যশোরে যুবলীগ নেতা ইমরান হোসেন আটক যশোর অফিস

আহবান নিউজ :
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য ইমরান হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
ইমরান হোসেন ঝিকরগাছা উপজেলার বাদে নাভারণ এলাকার মৃত আমিনুর রহমানের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানায় ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় ইমরান হোসেন এজাহারনামীয় ৬১ নম্বর আসামি। মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫(ডি) ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ঝিকরগাছা থানা পুলিশের সহায়তায় শার্শা থানা পুলিশ বাদে নাভারণ এলাকায় ইমরানের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশের দাবি, ইমরান হোসেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সক্রিয় সদস্য।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক ইমরান হোসেনকে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং বিশেষ অভিযান অব্যাহত আছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫