আবহান নিউজ :
যশোরে নাশকতা মামলায় বাঘারপাড়া উপজেলার নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী ফারুক হোসেনকে (৩০) আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। রোববার রাতে শহরের ফুলবাড়িয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ নভেম্বর কানাইতলা এলাকায় নাশকতার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় তদন্তে ফারুকের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে তাকে ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়।
যশোরে ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ আটক
যশোর অফিস
যশোরে ১৩ মামলার আসামি ‘চোর মানিক’ আটক
যশোর শহরের বেজপাড়ায় ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, ৪ আগস্ট রাতে বেজপাড়ার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে প্রায় ৭৫ হাজার টাকা, রুপা ও স্বর্ণের অলংকার এবং একটি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মানিককে শনাক্ত করা হয়। পরে তার কাছ থেকে চুরি যাওয়া টেলিভিশন, রুপার নূপুর ও ব্রেসলেট এবং স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।