
আহবান নিউজ :
র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা ঢাকা-৪ ক্যাম্পের সহযোগিতায় নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর গ্রামের খন্দকার শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলার সমৃদ্ধ আসামি ফারুক শেখকে আটক করেছেন। ধৃত ফারুক শেখ জয়পুর গ্রামের সদর আলী শেখের ছেলে।
র্যাব-৬, যশোর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ফারুককে আটক করা হয়। চলতি বছরের ১৮ জুলাই রাত সাড়ে দশটার দিকে একদল ডাকাত খন্দকার শফিকুল ইসলাম এর চারতলা বাড়িতে ঢোকে। এরপর বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারপিট করে দুই ভোরে নয়না ওজনের সোনার গহনা ও নগদ ৩০ হাজার টাকা লুট করে নেয়। এই ঘটনায় কালিয়া থানা একটি মামলা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি ফারুক শেখ। তার বিরুদ্ধে কালিয়া থানায় আরো তিনটি মামলা চলমান রয়েছে।