প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৬, ১০:২৬ অপরাহ্ণ
যশোরে নবনিযুক্ত মেডিকেল কলেজ অধ্যক্ষের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ

আহবান নিউজ :
যশোর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ১০ আগস্ট যশোর ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)–এর নেতৃবৃন্দ এবং সদ্যপ্রাক্তন অধ্যক্ষকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী আদর্শের প্রবীণ অভিভাবক অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে যান। সেখানে তাঁরা তাঁর দোয়া ও আশীর্বাদ নেন।
পরে নবনিযুক্ত অধ্যক্ষ ও ড্যাবের নেতৃবৃন্দ যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বাসভবনে যান। এ সময় তাঁরা নতুন দায়িত্ব পালনে তাঁদের দোয়া ও দিকনির্দেশনা কামনা করেন।
সাক্ষাৎকালে যশোর মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসাসেবার মানোন্নয়নসহ ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময় হয় বলে জানা গেছে।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫