প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৬, ৭:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৬, ৯:২৬ পূর্বাহ্ণ
এসএসসি : যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে খুলনা

আহবান নিউজ :
এসএসসি পরীক্ষার ফলাফলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাসের হারে শীর্ষে রয়েছে খুলনা জেলা। এ জেলার পাসের হার ৬৯ দশমিক ৫৪ শতাংশ।
যশোর শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এ বছর বোর্ডের অধীনে ১০ জেলার ২ হাজার ৫৮১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ৩২ হাজার ৯৪০ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮৮ হাজার ৯৭ জন। বোর্ডের গড় পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ।
জেলাভিত্তিক ফলাফলে ৬৯ শতাংশ পাসের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে যশোর এবং ৬৮ দশমিক ৭০ শতাংশ নিয়ে তৃতীয় চুয়াডাঙ্গা। সবচেয়ে কম পাসের হার কুষ্টিয়ায়—৬২ দশমিক ৯০ শতাংশ। এর পরেই রয়েছে ঝিনাইদহ, পাসের হার ৬২ দশমিক ৯৬ শতাংশ।
এবারও ছেলেদের তুলনায় মেয়েরা ভালো ফল করেছে। মোট উত্তীর্ণ ৮৮ হাজার ৯৭ জনের মধ্যে ছাত্রী ৪৮ হাজার ৪৬৩ জন এবং ছাত্র ৩৯ হাজার ৬৩৪ জন।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫