প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ৩:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৬, ১:২৮ অপরাহ্ণ
যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার, ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্তদের সংবর্ধনা

আহবান নিউজ :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি নিয়ে ‘হায়ার স্টাডিজ অ্যাবরোড: এ জার্নি টক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে আয়োজিত সেমিনারে উচ্চশিক্ষার আবেদন, স্কলারশিপ, আইইএলটিএস/জিআরই প্রস্তুতি ও বিশ্ববিদ্যালয় নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরেন ফুল ফান্ডেড স্কলারশিপপ্রাপ্ত প্রাক্তন শিক্ষার্থীরা। পরে উপাচার্যের সম্মেলন কক্ষে তাদের সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর ও উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান উচ্চশিক্ষা শেষে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫