প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৬, ৩:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৪, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
শার্শায় ৬ হাজার ইয়াবাসহ নারী গ্রেফতার

আহবান নিউজ :
যশোরের শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আম্বিয়া খাতুন (৫৪) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ৮টার দিকে বাড়িতে একটি কক্ষে তল্লাশি চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতার আম্বিয়া খাতুন শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান জোড়পাড়া এলাকার আকবার আলীর স্ত্রী।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রাফিজা খাতুন বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আক্তার
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫