প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৬, ৬:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
যশোরে যুবককে পাইপ দিয়ে পিটিয়ে জখম

আহবান নিউজ :
যশোর সদর উপজেলার ঢাকা রোড এলাকায় পূর্ব বিরোধের জেরে সুমন (৩৮) নামে এক যুবককে লোহার পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইয়াকুবের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত সুমনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫